সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তাসনিম জারার উদ্বেগ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬

সংগৃহীত ছবি 

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

 

 

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ উদ্বেগ প্রকাশ করেন।

 

পোস্টে তাসনিম জারা লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

 

তরুণ এই রাজনীতিক উল্লেখ করেন, এই দেশে খুব কম মানুষেরই সালমান মুক্তাদিরের মতো এত বড় পরিসরে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে।

 

তিনি বলেন, ‘যেই এটা (হামলা-ভাঙচুর) করেছে, তারা জানত পুরো দেশ বিষয়টি দেখবে, সরকারের একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত বিষয়টি পৌঁছাবে। তারপরও তারা স্টুডিও তছনছ করে গেছে এবং সেই ধ্বংসযজ্ঞ সবার দেখার জন্য ফেলে রেখে গেছে।’

 

 

তাসনিম জারা বলেন, ‘এটা এক ধরনের ভিন্ন মাত্রার ঔদ্ধত্য। মানুষ তখনই এমনটা করে, যখন তারা মনে করে তাদের কেউ কিছু করতে পারবে না।’

 

তিনি আরও বলেন, ‘আর যদি সালমানের সঙ্গেও এমনটা করা যায়, তাহলে ভাবুন তো দোকানদার ও ছোট ব্যবসার মালিকদের কী অবস্থা হচ্ছে, যাদের গল্প কখনো খবরের শিরোনাম হয় না।’

 

 

এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর লাইভ ভিডিওতে আসেন সালমান মুক্তাদির।

 

 

ওই ভিডিওতে স্টুডিওর ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা যায়। সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ লুট করা হয়েছে। রুমের বিভিন্ন জিনিসপত্রও লুটপাট করা হয়েছে। পরে সেগুলো ভেঙে তছনছ করে ফেলা হয়।.

 

 

সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা না দেওয়ার কারণে তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে। তবে, তার কাছে কেউ চাঁদা চাননি বলে জানান তিনি। স্টুডিও থেকে কে বা কারা চাঁদা চেয়েছে বলে শুনেছেন তিনি।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার