মেসিবিহীন অধ্যায়ের শুরু, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১০:৫৯

সংগৃহীত ছবি 

লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামার নতুন এক অধ্যায়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। ২০২৬ সালের শেষ দিকে মেয়াদ শেষ হতে যাওয়া কোচ লিওনেল স্কালোনি নতুন এই চক্র শুরুর আগে দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় এই ম্যাচটি দারুণ এক পরীক্ষা হিসেবে নিয়েছেন।

 

 

প্রতিপক্ষ হিসেবে বলিভিয়া খুব একটা শক্তিশালী ছিল না, তবুও আর্জেন্টিনার আক্রমণভাগের পারফরম্যান্স ছিল দারুণ আশাজাগানিয়া। বিশেষ করে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের বোঝাপড়া, মাঠজুড়ে এক্সিকিউটিভ প্রদীপ্ত নিকো পাজের নেতৃত্বসুলভ পরিপক্বতা এবং মাঝমাঠে পালাসিওসের চিরচেনা উপস্থিতি ভক্তদের মনে স্বস্তি এনে দিয়েছে।

 

 

ম্যাচের শুরু থেকেই একপেশে আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে ইরাকের কাছে হেরে খাদের কিনারায় থাকা বলিভিয়া দল ৫-৪-১ ফরমেশনে রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। তাদের প্রতিভাবান ফুটবলার মিগেলিতোকে একা রেখে কোচ রক্ষণ আঁটসাঁট রাখার চেষ্টা করলেও ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বাধীন বিশ্বমানের ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

 

 

ম্যাচের শুরুতেই ম্যাক অ্যালিস্টারের বাড়িয়ে দেওয়া বল থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। এরপর পালাসিওসের দুর্দান্ত এক থ্রু বল থেকে গোলকিপার ভিসকারাকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তুর্কি নিকো পাজ। প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, তবে টাইমিংয়ের ভুলে গোলবঞ্চিত হন তিনি।

 

 

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি আলবেসেলেস্তাদের হাতেই। বিরতির পর নিকো পাজের নিখুঁত ফ্রি-কিক থেকে হেডের মাধ্যমে দলের তৃতীয় গোলটি করেন নতুন অধিনায়ক রোমেরো। ৫৫ মিনিটের মাথায় নিকো পাজ ও রোমেরোকে তুলে নিয়ে যথাক্রমে মাস্তানতুয়োনো ও বালের্দিকে মাঠে নামান কোচ স্কালোনি। এরপর লিওনেল ফ্লোরেসের চমৎকার এক আক্রমণ থেকে দুর্দান্ত স্লাইডিং ফিনিশিংয়ে স্কোরলাইন ৪-০ করেন ফ্লাকো লোপেস।

 

 

ম্যাচের ৭৫ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বুটের স্টাডের আঘাতে মাথায় সামান্য কেটে যাওয়ায় ব্যান্ডেজ পরে মাঠ ছাড়েন দারুণ খেলা লাউতারো মার্তিনেজ, তবে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই। আগামী শনিবার রাতে প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার