প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ২৩:২৭
আঠারো
আদিম সঞ্চয় থেকে পুঁজিগ্রস্ত পৃথিবীর গতি আছে যথারীতি
ধনার্জনপথে চলে ট্রাম্প পুতিনেরা ভবে এর নাম রাজনীতি
সম্পদ হরণ স্বার্থে যুদ্ধ করে কসুর করে না রুধিরক্ষরণে
পৃথিবী দখল করে খুনি হতে নেই কোন বাধা সম্পদ লুণ্ঠনে
পুরোহিতে মন্ত্র পড়ে পাঁঠার ঘন্টায়ও শোনে না বিধান ধর্মকথা
মার খায় কুকুরের মতো মরে পড়ে থাকে ভূলুণ্ঠিত মানবতা
বিশ^প্রেম মানবতা গণতন্ত্র আর কানুনের ঘোষিত সমতা
সব কীছু ব্যর্থ হয় ব্যর্থ নয় শুধু ব্যর্থতার অব্যর্থ বারতা
মানুষের পৃথিবী বৈরী হয়েছে মানুষের দেখো মানুষেরা খিন্ন
পৃথিবীতে থেকে পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক হয়েছে ছিন্ন
মানুষের প্রয়োজনে বরাবর পৃথিবীর নীতি থেকেছে নিশ্চুপ
কুবেরের ধনার্জনে দিনে দিনে তীব্র হয় যুদ্ধব্যাধির প্রকোপ
বৈরী ও বিরুদ্ধ পৃথিবীতে মানুষের কর্ম অন্তে অনন্ত ব্যর্থতা
যুদ্ধাতঙ্ক জন্ম দেয় একাকীত্ব নামে জনজটে তৈরি নির্জনতা
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন