‘লেখালেখি কর্মশালা’ আগামীকাল

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ১৯:৫২

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির এক সৃজনশীল উদ্যোগে দিনব্যাপী ‘লেখালেখি কর্মশালা’ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। লাইব্রেরি মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অংশগ্রহণকারীদের নিবন্ধন অনুষ্ঠিত হবে।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক এবং শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান।

 


তিনটি বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হবে। কবিতা—ছড়া কর্মশালা পরিচালনা ও সঞ্চালনা করবেন কবি ও লেখক ইকবাল কাগজী।  গল্প—প্রবন্ধ কর্মশালা পরিচালনা করবেন লেখক ও প্রাবন্ধিক কুমার সৌরভ।  সংবাদ ও ফিচার কর্মশালা পরিচালনা করবেন লেখক ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী। শেষে সমাপনী বক্তব্য রাখবেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার