প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:৩৪
আধুনিক বাংলা গানের মনোমুগ্ধকর অনুষ্ঠান ‘হারায়ে খুঁজি’ অনুষ্ঠিত হয়েছে। গান, কবিতা ও নৃত্যের পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে উঠে প্রাণবন্ত ও আবেগঘন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে বাইটসুনাম ২৪ এর আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শেরগুল আহমদ, শামীম সারোয়ার, নিখিল পুরকায়স্থ, সোমা সাহা ও শুভ্রা তালুকদার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শহিদুল কবির চৌধুরী সোহাগ। নৃত্য পরিবেশন করেন নৃত্যম নৃত্যালয়ের অহনা এষ। সংগীত পরিবেশনায় যন্ত্রে সহযোগিতা করেন কুতুব উদ্দিন, সোহেল রানা, অমিত বর্মন ও অনুপম প্রতীক।
.jpg)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মহিবুল ইসলাম চৌধুরী, লেখক সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন, বাউল তসকীর আলী, প্রভাষক শুভংকর তালুকদার মান্না, সাংবাদিক রনক বখ্ত, ব্যাংকার আশরাফ হোসেন লিটন ও নারী নেত্রী কলি তালুকদার আরতিসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।
শেরগুল আহমদ বলেন, প্রায় ২৫ বছর আগে হারায়ে খুঁজি অনুষ্ঠিত হতো। বহু বছর পর বাইট সুনাম ২৪ এর মাধ্যমে শিল্পকলায় অনুষ্ঠানটি পুনঃসূচনা করলো। আমরা চেষ্টা করবো, এই প্রোগ্রাম যেন সব সময় চলমান থাকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাইট সুনাম এর প্রতিষ্ঠাতা দ্বিপাল ভট্টাচার্য্য ও নরেন ভট্টাচার্য।
উপজেলার খবর থেকে আরো পড়ুন