ধর্মপাশায় ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ এর সম্মেলন

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:৩৭

ধর্মপাশায়‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’এর দ্বি-বার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শাহ্ কুতুবকে সভাপতি এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

 

শুক্রবার বিকেলে ধর্মপাশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবেক আহ্বায়ক শাহ্ কুতুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিন শাহ্'র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এবং সদস্য মুন্না চৌধুরী।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার