ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:০৭

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর উৎপাদনশীলতা  বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় নিয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়।

 


উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কৃষক মানিক মিয়া প্রমুখ।

 


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মোজাহিদুল ইসলাম,ক্ষুদ্র কৃষকঋণ ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হোসেন, উপ—সহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, এনামুল হক পারভেজ, আশরাফুল ইসলাম, দেবাশীষ দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পজীপ কর্মকর্তা মোজান্মেল হক সহ শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক কৃষক ও বিভিন্ন শ্রেণী—পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার