প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:২১
সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা মো. সজিব আহমেদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৫ সদস্যবিশিষ্ট সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামকে সভাপতি এবং শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে মো. সজিব আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর মো. সজিব আহমেদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, দলের পক্ষ থেকে তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহকর্মীদের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন