শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:২২

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা হয়।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীব। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারিক জামিল, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

 


বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানান তারা।
এর আগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রঙ্গণে গিয়ে শেষ হয়।

 


অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা—কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার