প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ২২:২৪
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান সহ স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা।
সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, শিল্প ও ব্যবসা—বাণিজ্যের প্রসার এবং সরকারি—বেসরকারি সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। উৎপাদনশীলতা বাড়িয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন