একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১২:৩৩

সংগৃহীত ছবি 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে। ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে।

 

 

নির্বাচিত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এ জন্য ওয়েবসাইটের হোম পেজে থাকা ‘ফলাফল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও নিবন্ধন নম্বর দিতে হবে। পরে নিরাপত্তা যাচাইয়ের কোড লিখে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করলে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

 

 

আবেদনের সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

 

 

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

 

 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয় গত ১ অক্টোবর। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল।
সূত্র: প্রথম আলো .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার