কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ২১:৫৯

কবিতা

উনত্রিশ 
জুলাইর আগে ছিলো জুলাইর পরে তাই আছে এই তো ঘটনা
‘ঠাকুর ঘরে কে রে ?’ ‘আমি কলা খাই না’ তঞ্চকতা ঢাকার রটনা
আছে আত্মসাৎ চুরি গ্রাস আধিপত্য একচেটে দখল লুণ্ঠন
দুর্নীতির বানে মানুষেরা বানভাসি ছিন্নসূত্র মনের বন্ধন

ব্যক্তিগত সম্পত্তির দাস সঙ্কীর্ণ রাজনীতির রক্তচক্ষু আছে 
আছে শ্রমচোর তার চামুণ্ডা সৈনিক গুপ্তচর ঘুরে পাছে পাছে
পানিবন্দি মানুষের মতো বাড়ন্ত ভোগান্তি ভাগে পায় মানুষেরা
লোভী কুবেরের ধন বাড়ে আর নির্ধনেরা হয় আরও ধনহারা 


ভাড়া খাটা কামিনের শ্রমশুক্র উদ্বৃত্ত—মূল্যের ঝোরা অফুরন্ত
মালে মালামাল মালদার ফুলে ঢুল হয় ভাড়ালÑ বাড়বাড়ন্ত
বাড়ি গাড়ি সোনা রত্ন লক্ষ কোটি টাকা দাম উপহার বিলাসিতা 
পুঁজি খুঁজে আনে সব অঘ্রাতা যৌবন আনে নেতা হতে পারে ক্রেতা 

  
ছিনতাই করা মাল জবর জম্পেশে জমে অবিরল তলে তলে 
একশ জনের ধন জমে ক্ষীর হয় একজন ধনীর ভাড়ালে \ 

 \ ত্রিশ \ 
কজন বাদে সকলে গ্রস্ত উৎপাতে বানভাসি জপে ইষ্টনাম   
অনাচার অবিচার অনিবার্য বটে পুঁজিপুষ্ট সমাজের কাম 
এখন মন্দ সময় রাজত্ব করে মাফিয়াচক্র মস্তান তস্কর 
পুণ্যার্জনে শান্তি সন্ধানীর শান্তি যতো গিলে খায় স্বৈর অজগর

চাই চাই সব চাই পৃথিবীর ভিতর বাহির ভূগোল আমার 
সব কীছু ব্যক্তিগত জমি কল কারখানা রাষ্ট্র উৎস ক্ষমতার 
অপার্থিব বচনের মোহগর্তে নিমজ্জিত বিশে^ দড় পার্থিবতা 
সত্যের মুখোশ পরে মিথ্যা দর্পভরে পথ মাপে নেই বন্ধুরতা 

প্রতিশ্রম্নতি জন্মমাত্র প্রতারণা দগ্ধে মারে আশায় ভরসা নাই 
আকাশ বাতাস দেশ রাজনীতি মানুষের মন পুড়ে হয় ছাই
নিভে না আগুন নিভানোর জল নাই মনপবনের নাও পুড়ে  
দিনে দিনে নৈতিকতা পুড়ে ছাই ধরা ভরপুর ছেঁছড় ও চোরে    

মতাদর্শ কুশায়ার তলে চলে রাজনীতি চক্রান্ত খুন লুণ্ঠন
দেশে দেশে চাপ সামরিক আগ্রাসন পুক্ত করে পুঁজির আসন \ 

 

 \ একত্রিশ \ 
আত্মচ্ছিন্ন একাকিত্বে অর্থহীন দিনে কাঁধে নিয়ে নিহত বিশ^াস 
পুঁজিপিষ্ট মানুষেরা অন্তহীন ক্লান্তি নিয়ে শূন্যতায় নেয় শ^াস
 এই লোক লোক নয় উতপ্ত তাওয়া হতে দড় জলন্ত উনুন  
দগ্ধ হয়ে মরে জীব মানব মানবিকতা যতো বৈধতা কানুন
 নিপীড়িত বেশি পৃথিবীতে তারা যারা মানবজাতির মুক্তিব্রতী  
প্রিয় বেশি অস্ত্রধর ধনের প্রহরী প্রীতি পোষে কুবেরের প্রতি
মহাযুদ্ধ আণবিক বোমা আত্মসাতে দড় দক্ষযজ্ঞ বিশ^জুড়ে 
মানুষের ভাবিকাল অর্থহীন ফাঁপা আণবিক আতঙ্কের তোড়ে

বিপন্ন বিহ্বল অর্থহীন বিমূঢ় মানুষ ভিড় করে চারধারে
তৃতীয় বিশে^র কোনও ঘরে জন্মমাত্র ঋণের পাহাড় নিয়ে ঘাড়ে
ঋণ দেয় বিশ^ব্যাংক প্রকল্প ও কর্মসূচি চলে শর্ত থাকে কড়া
দিনে দিনে বাড়ে দেনা কড়া শর্তে উন্নয়ন কাজ ব্যর্থতায় ভরা

দিনে দিনে বাড়ে দেনা নিতিনিত্য পণ্যদাম আর বেকারত্ব বাড়ে 
সুখ শান্তি নিরাপত্তা অসহায় রক্তাপ্লুত মানুষের ডেরা ছাড়ে \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার