গুজব ও মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১০:৪০

সংগৃহীত ছবি 

‘বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে ফটোকার্ডে থাকা বক্তব্যটি ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।

 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘গুজব | সতর্ক থাকুন’ ক্যাপশনে দিয়ে একটি ছবিসহ পোস্ট করা হয়েছে।

 

পোস্টে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি তার নজরে আসার পর তিনি জানিয়েছেন, ‘এমন কোনো মন্তব্য তিনি কোথাও করেননি।’

 

 

ভুয়া তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে গুজব ও মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ওই ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডে লেখা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার