প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ২৩:০৬
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ
দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাস। প্রিয় শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আর আবেগঘন স্মৃতির মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয়েছে অবসরজনিত বিদায় সংবর্ধনা। বুধবার দুপুর ১২টায় কলেজের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাসকে কলেজের শিক্ষক—কর্চারী, একাদশ, দ্বাদশ ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
পরে প্রভাষক সুভাস চন্দ্র সরকার ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়দ জিয়াউল হক নিউটন, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ তালুকদার, মো. আসাদুজ্জামান, মমতাজ উদ্দিন, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক হাসান ফয়সাল, নিহার রঞ্জন দেবনাথ, মানিক সিং, শুকলা রানী সরকার, হিসাবরক্ষক মঞ্জুরুল হক, অফিস সহায়ক পারভেজ আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আনসারুল হক এবং শিক্ষার্থী সাদ্দাম হোসেন, শেখ বাধন আহমেদ ও মাহবুব আলম রনি।
বক্তারা অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাসের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, একজন অধ্যক্ষ হিসেবে তিনি শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি; শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে কলেজের শিক্ষা পরিবেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষক—শিক্ষার্থী। প্রিয় অধ্যক্ষের সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা স্মরণ করে কেউ কেউ অশ্রম্নসিক্ত হয়ে পড়েন। দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে যাওয়ার মুহূর্তটি অধ্যাপক কৃষ্ণ কান্ত বিশ্বাসের জন্যও হয়ে ওঠে আবেগের।
অনুষ্ঠানে বক্তারা তাঁর অবসর—পরবর্তী জীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক— এ কামনা করেন। একই সঙ্গেধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক—শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন