জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:২৯

জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতা মা ও সাধারণ মানুষের সুবিধার্থে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষ দুইটির উদ্বোধন করেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 


‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের পরিকল্পনা ও বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক উপস্থিত ছিলেন।

 


‎উদ্বোধন উপলক্ষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসন কার্যালয়ে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুম চালুর ফলে সেবা নিতে আসা মা ও শিশুরা উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ মানুষও অপেক্ষা করার জন্য একটি নির্ধারিত স্থান পাবেন। জনসাধারণের কল্যাণে এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

 


‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, উপজেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন। তাঁদের মধ্যে শিশুদের নিয়ে আসা মায়েদের সুবিধার কথা বিবেচনা করে ব্রেস্ট ফিডিং রুম এবং সেবাগ্রহীতাদের অপেক্ষার জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, সরকারি সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন। সেবাগ্রহীতাদের জন্য আরও সুন্দর, স্বস্তিদায়ক ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

 


‎ব্রেস্ট ফিডিং রুম চালুর ফলে শিশুদের মায়েরা নির্ধারিত স্থানে স্বাচ্ছন্দ্যে বুকের দুধ পান করানোর সুযোগ পাবেন। অন্যদিকে, ওয়েটিং রুমে সেবাগ্রহীতারা অপেক্ষা করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবা নিতে আসা নারী, শিশু ও সাধারণ মানুষের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার