বিএনপির সরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:৫৯

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। রবিবার বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 


সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 


বক্তব্যে কামরুজ্জামান কামরুল আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বলেন ৫৫টি পুজা মান্ডবে উপজেলা প্রশাসনের ৬০০কেজি জি আর চাল এবং আমার পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 


সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর জামালগঞ্জ উপজেলা আমির মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, জামালগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব পীযুষ কান্তি তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. খালেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং উপজেলা জমিয়তে ইসলামের সাংগঠনিক সম্পাদক মু. আলতাফুর রহমান। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা বক্তব্য দেন।

 


এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অর্ধেন্দু ঘোষ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ ও সাংগঠনিক সম্পাদক সজিব বণিক।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার