একজনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:৩৩

মাদকবিরোধী মোবাইল কোর্ট

মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সদর উপজেলায় একটি মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


শনিবার (১০ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের অপরাধে ১টি মামলা দায়ের করা হয়। ঘটনাস্থলেই অভিযুক্ত ১ জন ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 


অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন জানায়, সুনামগঞ্জকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার