প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:৪১
ফাইল ছবি
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পরেই হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। তিনি বলেছেন,'আমাদের সন্তানদের লেখাপড়া আগে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আগে নয়, মেলা হবে পরীক্ষার পরে। আমরা ব্যবসা-বাণিজ্যের প্রসার চাই, ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টিও দেখব, তবে সবকিছুর আগে থাকবে শিক্ষার্থীদের লেখাপড়া।'
একইভাবে পরীক্ষার পরে মেলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শামসুল হক। এলাকাবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেটি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি। তবে একেবারে আবাসিক এলাকার ভিতরে মেলা না করার বিষয়ে স্থানীয়দের দাবির বিষয়ে কোন নয়া সিদ্ধান্তের কথা জানা যায় নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন