তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২২:৫৬

তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা  সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গণে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত) সুশংকর পাল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক তুজাম্মিল হক নাসরুম, তাহিরপুর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবেশ সরকার, সদস্য সচিব রিংকু রায়, রায়পাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি সমিরন রায় প্রমুখ।

 


সভাপতির বক্তব্যে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমান কাল ধরে এই বাংলায় হিন্দু—মুসলিম—বৌদ্ধ—খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা সম্প্রীতির সাথে বসবাস করছি। এই সম্প্রীতিই আমাদের তাহিরপুরের শক্তি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার