মেসির চোখে আগামীর ১০ তারকা, আছেন একজন ব্রাজিলিয়ানও

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১১:৩৪

সংগৃহীত ছবি 

অ্যাডিডাস তাদের ‘মেসি +১০’ ক্যাম্পেইনের তৃতীয় মৌসুমের সূচনা করেছে। এই অভিযানে বিশ্ব ফুটবলের উদীয়মান সেরা ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ তারকাকে বেছে নিয়েছেন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্যাম্পেইনের একটি ভিডিও পোস্ট করে ‘অ্যাডিডাস ফুটবল’ লিখেছে, একটি গড়ে ওঠা ঐতিহ্য, পরের অধ্যায় শুরু হচ্ছে এখান থেকেই। দেখা করুন ‘মেসি +১০’-এর তৃতীয় মৌসুমের উদীয়মান তারকাদের সঙ্গে।

 

 

মেসির সংকলিত এই তালিকায় স্থান পেয়েছেন সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার। পুরুষ খেলোয়াড়দের মধ্যে সবার নজর কাড়ছেন আর্সেনালের ১৬ বছর বয়সী ইংলিশ প্রতিভা ম্যাক্স ডাউম্যান।

 


তালিকায় স্থান পেয়েছেন মেসির স্বদেশী ও বোকা জুনিয়রসের তরুণ প্রতিভা তোমাস আরান্দা। এছাড়া রয়েছেন টিজুয়ানা তারকা গিলবার্তো মোরা, যিনি ইতিমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে দলে ভিড়াতে দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

 

মেসির বেছে নেওয়া ১০ তরুণ প্রতিভা

 

তোমাস আরান্দা (আর্জেন্টিনা – বোকা জুনিয়রস)

জান উজুন (তুরস্ক – আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট)

গিলবার্তো মোরা (মেক্সিকো – টিজুয়ানা)

ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড – আর্সেনাল)

জেভিয়ের গুজ (যুক্তরাষ্ট্র – ক্রিস্টাল প্যালেস)

হেসুস রদ্রিগেজ (স্পেন – কোমো)

কিস স্মিট (নেদারল্যান্ডস – এজেড আলকমার)

ক্লোই সারোই (ইংল্যান্ড – চেলসি)

জিওভানা ওয়াক্সম্যান (ব্রাজিল – অলিম্পিক লিওঁ)

লোটা ফ্রিডে (জার্মানি – হামবুর্গ)

 

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে ‘মেসি +১০’ ক্যাম্পেইনের প্রথম যাত্রা শুরু হয়। সেবার বার্সেলোনার লামিন ইয়ামালসহ ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণকে চাপ সামলে কীভাবে এগিয়ে যেতে হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা ও পরামর্শ দিয়েছিলেন মেসি। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে আয়োজিত দ্বিতীয় মৌসুমে নিকো পাজ, রিও এনগুমোহা এবং আন্দ্রে সান্তোসের মতো তারকারা মেসির সেই তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার