ধর্মপাশায় সাবেক সেনাসদস্যের মৃত্যুর রহস্য উদঘাটনে মানববন্ধন

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২৩:২৭

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুর রহিম কাজলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কাজলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। শুক্রবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের নির্জন জায়গায় অবস্থিত একটি গাছের মগডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 


মানববন্ধনে স্থানীয় ব্যক্তিত্ব তোফাজ্জ্বল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও মুখলেছুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় শিক্ষানুরাগী খায়রুল বশর ঠাকুর খান, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের সোনা মিয়া, সাবেক সদস্য নাসির মিয়া, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, কাজলের বড় ভাই ফজলুল করিম বুলবুল প্রমুখ।  

 


কাজল গত বুধবার সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হওয়ার পর তিনি নিখেঁাজ হন। পরে ওইদিন রাতেই তাঁর ছেলে মারুফ হাসান রনক ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের একটি গাছ থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কাজলের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে বসিয়ে রাখা হয়েছিল। কাজলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।


মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার