প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২৩:৩৩
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন'র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক ইনস্ট্রাকটর লিপি আচার্য্য'র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রহিছ উদ্দিন,বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ জাহানারা বেগম, জেসমিন আক্তার সহ গণমাধ্যমকর্মী ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন