নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৩:৩৫

সংগৃহীত ছবি 

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

 

 

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

 

 

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

 

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে যেতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রী।

 

 

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের ক্যানসেলেশন ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যু করার ব্যবস্থা করা হবে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ভোগান্তি কমাতে অন্য বিমানবন্দর দিয়ে গন্তব্যে যাওয়ার জন্য ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

রিয়াদের পরিস্থিতির কারণে আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

এদিকে বৈঠকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প গন্তব্যের মাধ্যমে যাত্রীদের সৌদিতে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার