প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৪০
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে জগন্নাথপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর থানার হলরুমে সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নুর হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক সতীশ গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, পৌর শাখার সভাপতি মুকুল ভট্টাচার্য্য, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, পূজা ফ্রন্টের আহ্বায়ক বাপ্পি রায়, সাধারণ সম্পাদক সুবল দে, রানীগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিশী কান্ত রায়, মাতৃবন্দনা পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক অমিত দাশগুপ্ত, রসুলগঞ্জ বাজার পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক সুদীপ দে, মীরপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতা সুভাষ দেবনাথ, শ্রীকৃষ্ণপুর পূজা মণ্ডপ কমিটি সাধারণ সম্পাদক সবুজ রাম, সৈয়দপুর অনুচন্দ মন্ডপ কমিটির সভাপতি অধীর সূত্রধর প্রমুখ।
সভায় জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আল আমীন, মতিউর রহমান ও ভানু লালসহ বিভিন্ন মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া মণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন