জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২৩:২৩

জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার সহযোগিতায় শিশু একাডেমি অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান সহ জেলা শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি কন্যাশিশু শিক্ষার্থীরা।


সভায় বক্তারা কন্যাশিশুর সার্বিক সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও পুষ্টির সুযোগ সম্প্রসারণ এবং তাদের জন্য বৈষম্যহীন ও সহিংসতামুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 


বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুদের জন্য সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকল শ্রেণিপেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার