প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৪৫
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জিল হক চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌসী লিটন।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, ইতিহাস, সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্য ও মানবতার বাণী উঠে এসেছে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে হবে। এ জন্য সাংস্কৃতিক চর্চা ও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন