প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৫১
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস—২০২৬ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের পরিচালনায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে কন্যাশিশুর অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল হক, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাংবাদিক সেলিম আহমেদ, এনজিও প্রতিনিধি বিদ্যুৎ মাংসাং, অনিন্দিতা বিশ^াস, শিক্ষার্থী ইভা, মুমতাসা ফেরদৌসি মিমি। আয়োজকেরা জানান, দিবসটি পালনের মাধ্যমে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন