লুচি-নিরামিষে

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১০:২০

ছবি : সংগৃহীত

পূজার কয়েকটা দিন অনেকেই নিরামিষ খান। গরম গরম লুচির সঙ্গে লাবড়া ও আলুর দমের স্বাদই আলাদা। মসলার পরিমিত ব্যবহার আর সবজির নিজস্ব স্বাদে এসব পদ হয়ে ওঠে অনন্য। ঘরে তৈরি করতে পারেন এসব খাবার। রেসিপি দিয়েছেন স্মৃতি সাহা

 

লাবড়া 
উপকরণ : কুমড়া কিউব করা এক কাপ, ফুলকপি ছোট টুকরা করা এক কাপ, পেঁপে কিউব করা এক কাপ, শিম আধা কাপ, আলু আধা কাপ, ঝিঙে আধা কাপ, পটোল কিউব এক কাপ, কাঁচামরিচ চারটি, ধনিয়া পাতা কুচি ও চিনি আধা চামচ।
প্রস্তুত প্রণালি: সবজি ধুয়ে তেল গরম করে তেজপাতা, পাঁচফোড়ন দিন। এবার সব সবজি ঢেলে লবণ, হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রাখুন। সবজি নরম হলে কাঁচামরিচ ফালি দিন। ধনিয়া পাতা কুচি, চিনি দিয়ে নেড়ে নামিয়ে 
নিলেই তৈরি হবে মজার স্বাদের লাবড়া।

 

 

কাজু-পনির 
উপকরণ: পনির ২৫০ গ্রাম, কাজু সাত-আটটি, দই এক কাপ, চিনি এক চামচ, আদা বাটা এক চামচ, জিরা বাটা আধা চামচ, এলাচ দুটি, দারচিনি দুই টুকরা, চিনি আধা চামচ, ঘি এক চামচ, তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: পনির, লবণ, হলুদ মেখে অল্প ভেজে তুলে নিতে হবে। কড়াইতে তেল-ঘি দিয়ে এলাচ, দারচিনি ফোড়ন দিন। এবার আদা বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া দিয়ে কষি‌য়ে দই ফেটিয়ে দিতে হবে। মসলা কষানো হলে পনির দিয়ে বাদাম বাটা মিশিয়ে নেড়ে তেল ভেসে উঠলে চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাজু-পনির। 

 

 

লুচি 
উপকরণ: ময়দা দুই কাপ, সুজি আধা কাপ, ঘি এক চা চামচ, লবণ আধা চা চামচ, তেল পরিমাণ মতো, কুসুম গরম পানি এক কাপ, চিনি এক চামচ।

 


প্রস্তুত প্রণালি: ময়দার সঙ্গে সুজি, লবণ, তেল ও সামান্য চিনি দিয়ে ময়ান দিতে হবে। ময়দা ঝুরঝুরে হলে পানি অল্প অল্প করে মিশিয়ে ডো তৈরি করতে হবে। এবার অল্প করে ডো নিয়ে লুচি বেলে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো লুচি। 
 

আলুর দম
উপকরণ: আলু ছয়-সাতটি, জিরা বাটা এক চামচ, আদা বাটা এক চামচ, টক দই আধা কাপ, কাশ্মীরি মরিচ গুঁড়া এক চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চামচ, তেজপাতা কয়েকটি, মৌরি এক চিমটি, কুসুম গরম পানি দেড় কাপ, তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: আলু সেদ্ধ করে লবণ, হলুদ মেখে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আদা বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, কাঁচামরিচ বাটা পানিতে গুলে দিতে হবে। মসলা কষানো হলে নারকেল বাটা ও দই ফেটিয়ে দিতে হবে। কষানো হলে ভাজা আলু দিয়ে নেড়ে কুসুম গরম পানি দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। তেল ভেসে এলে গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলুর দম। 

সূত্র: সমকাল.কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার