জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২৩:৩৫

জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের টিএনটি সড়ক এলাকায় অভিযান পরিচালনাকালে এই অর্থদণ্ড প্রদান করা হয়। 

 


স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে টিএনটি রোড এলাকায় ‘মেসার্স বাউধরন স্টো ’ কে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং ফুটপাতে নিম্নমানের ও ভেজাল মধু বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিনসহ জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। 
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো মহসীন উদ্দিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার