মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৫০

সংগৃহীত ছবি 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার (১৪ অক্টোবর) ছিল রেকর্ড গড়ার এক অনন্য রাত, যেখানে প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে ভেঙে গেছে লিওনেল মেসির অনন্য এক রেকর্ড। 

 

 

এদিন রোমার মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, আর এই ম্যাচেই কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলে ক্যারিয়ারের শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলে নতুন ইতিহাস গড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। 

 

 

মাত্র ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা ভেঙে দিয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে গড়া লিওনেল মেসির আগের রেকর্ড। 

 

 

ক্যারিয়ারের এই শততম ম্যাচটি স্মরণীয় করে রাখতে প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান এ ফরাসি ফরোয়ার্ড। ম্যাচটিতে এটি ছিল তার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের ৭২তম গোল, যার সুবাদে রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেজকে পেছনে ফেলে প্রতিযোগিতার সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। 

 

 

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর জার্সিতে ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া এমবাপ্পে গত মৌসুমে ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও গড়েছিলেন। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার