সুবোধ রঞ্জন দেব স্মরণে ওয়েজখালীতে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২২:৫৬

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বর্গীয় সুবোধ রঞ্জন দেব এর আত্মার শান্তি কামনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুজিত দেব, বিজিত দেব ও লিটন দেবের সৌজন্যে মণ্ডপ প্রাঙ্গণে একশত জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

 


ওয়েজখালী সার্বজনীন পূজা কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও সার্বিক সহায়তা প্রদান করেন নীল গোপাল দাশ, ময়ূরচাঁন বিশ্বাস, বিশ্বজিৎ দেব, শতদল পোদ্দার, সঞ্জু দেব, জিশু দেব, প্রভাত দাশ, প্রভাত পাল, অমর দেব, পরিমল পাল, উত্তম দেব, জীবন দাশ প্রমুখ।

 


অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দের দিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত পূণ্যের কাজ। স্বর্গীয় সুবোধ রঞ্জন দেব মহাশয়ের স্মৃতি রক্ষার্থে ও তাঁর আত্মার শান্তির উদ্দেশ্যে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার