নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২২:৫৮

‘আলোর সুনামগঞ্জ’ এর ইন হাউজ প্রশিক্ষণ

আলোর সুনামগঞ্জ এর আয়োজনে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপন বিষয়ক প্রশিক্ষণ ইন হাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ হয়।

 


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জের ১২ উপজেলা থেকে ১৫ জন উপজেলা প্রতিনিধিসহ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়,  লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে আরও ২০ জন শিক্ষার্থী এবং সুনামগঞ্জ সদর উপজেলা থেকে আরো ১০ জনসহ মোট ৫০ জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীদের হাতে কলমে সাংবাদিকতার প্রশিক্ষণ দেয়া হয়। 

 


সকাল ১০টায় সাংবাদিকতা কি এবং কেন এই বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যাড. খলিল রহমান, তথ্য অধিকার আইন কি ও মানহানীর মামলা হলে সাংবাদিকদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন অ্যাড. এনাম আহমদ, ক্যামেরার সামনে উপস্থাপন ও লাইভ বিষয়ে প্রশিক্ষণ দেন দেওয়ান গিয়াস চৌধুরী, ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও সম্পাদনা বিষয়ে সিলেটের মাছরাঙার সিলেট প্রতিনিধি শুভ্র রাজন এবং শুদ্ধ উচ্চারণ ও শব্দের প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেন তাজকিরা হক তাজিন। 

 


প্রশিক্ষণের অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে। 
সন্ধ্যায় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও আলোর সুনামগঞ্জ'র উপদেষ্টা সম্পাদক শাহ রুবেল, যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি সোহানুর রহমান সোহান ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ।  

 


এসময় বক্তারা আলোর সুনামগঞ্জ'র এমন আয়োজনে প্রশংসা করে জানান, সুনামগঞ্জে মান সম্মত সাংবাদিকতা করতে হবে। তবে আগে নিজেদের যোগ্য করে তুলতে হবে। সেই সাথে প্রচুর পড়াশোনা করতে হবে।  নিজেদের জানতে হবে, শুধু সাংবাদিকতা করে চলবে না সাংবাদিকতা করতে হলে পাশাপাশি অন্য ব্যবসাও করতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার