গাগলী সুপার লীগ সিজন-৪ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২০:১৮

ছবি -সু.খবর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাগলী সুপার লীগ (জিএসএল) সিজন—৪ এর প্লেয়ার ড্রাফট। শনিবার শহরের  একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


এবারের আসরে জেলার বিভিন্ন উপজেলার ১০টি দল অংশ নেবে। সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গঠিত দলগুলোর অংশগ্রহণে এবারের আসর আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজকরা।


ড্রাফটে অংশ নেওয়া দলগুলো হলো আদিবা অ্যান্ড ইহান ইলেভেন, আরহাম অ্যান্ড আয়ান সিক্সার্স, ইয়ামিন চ্যালেঞ্জার্স, ফারিয়া অ্যান্ড আবির, হুয়াহুন রয়্যালস, এমটিআর ব্রাদার্স, যাত্রী ক্রিকেটার্স, ভাটিপাড়া এক্সপ্রেস সিলেট, ইলেভেন স্টার দিরাই ও টাইগার স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী নাসিম উদ্দিন লালা, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক জিএম তাশহিজ, জেলা ক্রিকেট দলের কোচ মো. জাহাঙ্গীর আলম এবং গাগলী সুপার লীগের স্পোর্টস ফিজিও আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি ও সাবেক ক্রিকেটার সুলেমান কবির।


অতিথিরা আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার