প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৫:৫৫
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে খুন করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান বক্তারা।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ
উপজেলার খবর থেকে আরো পড়ুন