প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৬:১৭
ছবি -সু.খবর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের কাজিরপয়েন্ট এলাকায় শ্রীরামকৃষ্ণ মিশনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ সময় তিনি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস। সম্প্রীতির সুনামগঞ্জে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে আমরা থাকতে চাই। কোন বিচ্ছৃঙ্খলা কেউ সৃষ্টি করতে চাইলে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে।
বিতরণ অনুষ্ঠানে আশ্রমের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
বস্ত্র বিতরণ শেষে আগত দর্শনার্থী ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন এমপি অ্যাড. নুরুল ইসলাম নুরুল ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন