প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ২১:৩৩
জামালগঞ্জে পুলিশের অভিযানে ২৩ বোতল অফিসার্স চয়েস ভারতীয় মদসহ ধনঞ্জয় দাস (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার বেহেলী ইউনিয়নের নিতাইপুর গ্রামে পুটিয়া নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নিতাইপুর গ্রামের বিষ্ণু দাসের বাড়ির সামনের এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ধনঞ্জয় দাস নিতাইপুর গ্রামের মৃত নারায়ণ দাসে ছেলে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী বলেন , এ ঘটনায় গ্রেপ্তারকৃত ধনঞ্জয় দাসের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন