প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৫:৫৯
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ১২ টার মধ্যে উপজেলা সদরের উকিলপাড়া ও কামলাবাজ এলাকার সামনের সড়কে পৃথক এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— সদর ইউনিয়নের উকিলপাড়ার শাওন মিয়া (২৫), বিদ্যুত কুমার সিংহ, মোশাহিদ মিয়া ও কামলাবাজ গ্রামের মৃণাল সরকার (৫০)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান শুভ বলেন, আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন