সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির মতবিনিময়

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৬:০৯

সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান ও পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার সকাল ১০টায় জেলার চিনাউড়া ও আশাউড়া সীমান্ত এলাকায় এই সভা হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা।

 


সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় সার্বিক শান্তি—শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 


বক্তব্যকালে বিজিবি কর্মকর্তা মো. সেলিম রানা বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কাজ নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করুন।

 


সভায় সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে কেবল বিজিবি নয়, স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা সুসংহত রাখতে, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও অবৈধ পুশইন বন্ধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার