নিষিদ্ধ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা 

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৬:১২

নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান   

সু.খবর ছবি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

 


রবিবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজাল গাজী বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষে খুব শীঘ্রই সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে জেলা শাখার বিভিন্ন পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।  জীবনবৃত্তান্ত পাঠানোর হোয়াটসঅ্যাপ নম্বরসমূহ হলো—   +৯১ ৯৭৪৮৩ ২৮৭৪৪   +৬৬ ৯৫ ৬০৭ ২৭০৯।    

 


এ বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা কমিটি সাংগঠনিক নিয়মে অবমুক্ত। তবে এটি রাজনৈতিক অধ্যায়ের শেষ নয় বরং নতুন করে শুরুর আনুষ্ঠানিকতা। দৃপ্ত শপথে নতুন পরিচয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হচ্ছে এই বিদায়। আগামীতে সেই অবিচল লক্ষ্যেই কাজ করব ইনশাল্লাহ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার