দিরাই প্রেসক্লাবের উদ্যোগে ২১ নভেম্বর মেধাবৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২০:০৪

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দিরাই প্রেসক্লাব। আগামী ২১ নভেম্বর (সম্ভাব্য) এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


শুক্রবার বিকাল ৪টায় পৌর শহরের দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দিরাই প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 


দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ—সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল,কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার,সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর।
এ ছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী ও প্রশান্ত সাগর দাশ। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য হেলাল আহমেদ, পাবেল হাসান, রায়হান মিয়া, আশরাফ উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

 


সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে দিরাই প্রেসক্লাবের এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার