প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২১:৫৩
সুনামগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার জেলার বিভিন্ন উপজেলার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় ৭ হাজার শিক্ষার্থী ১৭টি পরীক্ষা কেন্দ্রে এতে অংশগ্রহণ করে।
.jpg)
পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মুমিন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম এবং সাবেক উপদেষ্টা এমদাদুল হক সাইদসহ স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ।

এবার মেধা তালিকায় স্থান করে নেওয়া কৃতী শিক্ষার্থীদের সর্বমোট ৫ লক্ষ টাকার মেধাবৃত্তি ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন