সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী আর নেই

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২১:৫৭

সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী

শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী (৭৮) আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ২টা ১৯ মিনিটে মৌলভীবাজারে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 


রাখাল চক্রবর্তী বাংলাদেশ বেতার সিলেটের তালিকাভুক্ত নিয়মিত সংগীতশিল্পী ছিলেন। ভাওয়াইয়া সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। দীর্ঘদিন রংপুরে অবস্থান করে উত্তরবঙ্গের লোকসংগীত পরিবেশনের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন তিনি। সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি সুরকার ও গীতিকার হিসেবেও তাঁর সুনাম ছিল।

 


তিনি ছিলেন প্রখ্যাত ও প্রয়াত সংগীতশিল্পী রাসবিহারী চক্রবর্তীর সন্তান। সংগীতের আবহে বেড়ে উঠা রাখাল চক্রবর্তীর জীবনের দীর্ঘ সময় কেটেছে সুরের সাধনা ও সংগীতচর্চায়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার