প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২২:১১
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে হযরত মাওলানা সৈয়দ রাশিদ আলী (রহ.) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ আসর প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী ও সৈদেরগাঁওয়ের ছাহেব বাড়ির সৈয়দ পরিবারবর্গের উদ্যোগে এ ধর্মীয় ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক এবং সিলেট আই হসপিটালের পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী। তিনি বলেন, সৈয়দ পরিবারবর্গের সার্বিক উদ্যোগে এই এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, স্থানীয় পর্যায়ে এতিম শিশুদের আশ্রয়, মানসম্মত ধর্মীয় শিক্ষা ও পবিত্র কোরআন হিফজের সুযোগ সৃষ্টিতে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
.jpg)
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মউসুফ আলী, সৈয়দ মোর্শেদ আলী, সৈয়দ মুঈদ আলী, সৈয়দ মাজেদ আলী, সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু, পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান, নতুনপাড়া জামে মসজিদের ইমাম আবুল হাসনাত, পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আলী হোসেন বাশার এবং মুয়াজ্জিন সৈয়দ শাহনুর।
এছাড়াও উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী, প্রবীণ মুরুব্বি সৈয়দ রইছ আলী, কাজী মাস্টার এনামুল হক, শেখ আলকাব আলী, মাহমুদ আলী তালুকদার, আজাদ মিয়া, সৈয়দ জমির উদ্দিন, সৈয়দ শামসুল ইসলাম কয়েছ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, নুর আহমদ, সেন্টু মিয়া, কামাল, আবুল বশর, কাজী আব্দুল কাহার, সৈয়দ সালেহ আহমদ, সৈয়দ সুয়েব আহমদ, সৈয়দ মাহফুজুর রশিদ তালহা, মনির উদ্দিন, সৈয়দ কাওছার আহমদ, সৈয়দ রহিম উদ্দিন, আকিক আলী, আতিক আলী, শেখ কাওসার আহমদ, সায়মন আহমদ, মো. সামজদ আলী, মিলন মিয়া, রাজিব, নেছার, সৈয়দ জিলানীসহ সৈয়দ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে সৈদেরগাঁও গ্রামের সকল মরহুমের রুহের মাগফিরাত এবং এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু।
উপজেলার খবর থেকে আরো পড়ুন