জমকালো আয়োজনে উদ্বোধন হলো গাগলী সুপার লীগ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২৩:৩৭

ভিডিও ক্যাপশন: স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো সুনামগঞ্জের সবচেয়ে জমকালো ক্রিকেট  আয়োজন উদ্বোধন হলো গাগলী সুপার লীগ সিজন-৪ এর।  এতে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১০টি দলের দুই শতাধিক ক্রিকেটার অংশ নিচ্ছেন।

 

 

 

শনিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক জিএম তাসহিজ ও ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি, সুলেমান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

 

 

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দল হলো আদিবা অ্যান্ড ইহান ইলেভেন, আরহাম অ্যান্ড আয়ান সিক্সার্স, ইয়ামিন চ্যালেঞ্জার্স, ফারিয়া অ্যান্ড আবির, হুয়াহুন রয়্যালস, এমটিআর ব্রাদার্স, যাত্রী ক্রিকেটার্স, ভাটিপাড়া এক্সপ্রেস সিলেট, ইলেভেন স্টার দিরাই ও টাইগার স্পোর্টিং ক্লাব।

 

গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস বলেন, আজকে গাগলি সুপার লিগ ২০২৬, এই সিজনের শুভ উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচের মাধ্যমেই ২০২৬ সেশনের আমাদের যাত্রা শুরু। গাগলি এত সুন্দর গ্রাউন্ড আমরা সাজিয়েছি। এই গাগলি গ্রামে এসে, গ্রাউন্ডে এসে আপনারা একটি ফিল পাবেন ক্রিকেটের, একটি সুন্দর মাঠ। যেখানে এসে আপনারা পরিবার-পরিজন নিয়ে কিন্তু ঘুরে যেতে পারেন, খেলা উপভোগ করতে পারেন। সুনামগঞ্জে খেলা হয় না বললেই চলে, কিন্তু গাগলি সুপার লিগ বরাবরের মতোই তাদের খেলা দেখিয়ে আসছে। সুন্দর পরিচালনার মাধ্যমে ক্রিকেটকে সুনামগঞ্জ, সিলেট তথা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার