সেই নিষিদ্ধ ছাত্র লীগ নেতার পরিবার ও বন্ধুরাসহ জেল হাজতে

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৫:০৩

সুনামগঞ্জের নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারের পর এবার তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের রবিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত দেবার জন্য তাকে নারী ও শিশু আদালতে নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াই টা আদালত ঐ শিশুর বিষয়ে সিদ্ধান্ত দেন নি।

 

আদালতে আসামিপক্ষের হয়ে কেউ জামিনের আবেদন করেননি।
মামলার আসামিরা হলেন, সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী; তাঁর ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল এবং মেয়ে শাম্মী আক্তার পলি ও সাবরিনা চৌধুরী রূপকথা। এ ছাড়া দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরীও এ মামলার আসামি।

 


মামলার অন্য আসামিরা হলেন ছাতকের জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জের ভাদেরশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব অপ্রাপ্ত বয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথা ছাড়া অন্যদের জামিন না মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার