প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১২:৫৯
সু.খবর ছবি
তাহিরপুরে নানান আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে একটি বর্ণাঢ্য যুব র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্যের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী।এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম, তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন
প্রোগ্রাম অফিসার মহসিন খান প্রমূখ ।
এ সময় স্থানীয় যুবক-যুবতীসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন