১ লক্ষ টাকা জরিমানা ও স্টিলবডি নৌকা জব্দ

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১০:১১

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন

সু.খবর ছবি

তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে ও নিয়মবহির্ভূতভাবে সীভ (সংশ্লিষ্ট যন্ত্র) মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

 


অভিযান চলাকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ২টি মামলায় ২ জনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 


প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীর জীববৈচিত্র্য ও তীরবর্তী এলাকা সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার