চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৪

সংগৃহীত ছবি 

ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ায় অনেকেই নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করেন। কিন্তু চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্যারামিটারের গবেষকেরা চ্যাটজিপিটিতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন। এই ত্রুটির কারণে চ্যাটজিপিটির লিংক ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের তথ্য জানা যেত। বিষয়টি জানার পর দ্রুত চ্যাটজিপিটির কারিগরি ত্রুটি দূর করেছে ওপেনএআই।

 


প্যারামিটারের গবেষকদের তথ্যমতে, ই-মেইল, বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে চ্যাটজিপিটির একটি ক্ষতিকর লিংক ছড়িয়ে চ্যাটবটটিকে ক্ষতিকর কোড চালু করা যেত। লিংকটি খোলার জন্য ব্যবহারকারীদের কোনো সফটওয়্যার ইনস্টল, নির্দিষ্ট কোনো ওয়ার্কস্পেসে যুক্ত বা নতুন করে সাইন ইন করতে হতো না। লিংকটি খোলার পর চ্যাটজিপিটির ‘প্রিভিউ’ বাটনে একবার ক্লিক করলেই ক্ষতিকর কোড চালু হয়ে যেত। বিশেষভাবে তৈরি লিংকটি চালু হলে সেই ব্যক্তির চ্যাটজিপিটি অ্যাকাউন্টে প্রবেশ করে কথোপথনের সব তথ্য জানা যেত।

 

 

গবেষকদের তথ্যমতে, ত্রুটির কারণে ব্যবহারকারীদের পর্দায় প্রদর্শিত তথ্য সংগ্রহের পরিবর্তে চ্যাটজিপিটির নিজস্ব সাইন ইন করা এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করত ক্ষতিকর কোডগুলো। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বিভিন্ন তথ্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছিল।

 

 

ওপেনএআইয়ের বাগ বাউন্টি কর্মসূচির আওতায় এই ত্রুটি শনাক্ত করেন গবেষকেরা। ওপেনএআইয়ের তথ্যমতে, নিরাপত্তাঝুঁকির মাত্রা বিবেচনায় ত্রুটিটি ছিল পি১ শ্রেণির, যা প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মাত্রার ঝুঁকি হিসেবে বিবেচিত।
সূত্র: প্রথম আলো .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার