প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:০৬
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীর অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ জিয়াউল হক নিউটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস। কলেজের প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকীর সহধর্মিণী জাহানারা পারভীন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক বরুণ কিশোর চৌধুরী,সুভাষ চন্দ্র সরকার ও মানিক সিংহ।
এ ছাড়া বক্তব্য দেন কলেজ ছাত্রদল নেতা আনসারুল হক ও সাদ্দাম হোসেন, শিক্ষার্থী সাদিকুল ইসলাম চাঁদ, রায়হান আহমেদ, শেখ বাধন আহমেদ এবং অফিস সহায়ক আব্দুল হাকিম, পারভেজ আহমেদ ও সোহেল আহমেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকীর দীর্ঘ কর্মজীবন, শিক্ষকতা পেশায় নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। বক্তারা তাঁর সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতি তুলে ধরে অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন