প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২৩:০১
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিকদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান এবং নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভা হয়।
.jpg)
এনসিপি সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রেজা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কামরুল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ নাসিম। সভা সঞ্চালনা করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আল মাসুম।
সভা শেষে সুনামগঞ্জের গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের গণ—অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্য, দুর্নীতি ও অনিয়মমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তাঁরা এনসিপিতে যোগ দিয়েছেন। সাধারণ মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন